শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৫:৩৪, ১০ জুন ২০২৬ | আপডেট: ১৫:৩৫, ১০ জুন ২০২৬
আড়াইহাজার থানার সাব-ইন্সপেক্টর হাসনাঈন আহমেদকে নানা অনিয়মের অভিযোগে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার রাতে তাঁকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
দায়িত্ব পালনকালে চাঁদাবাজি, হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “তাঁকে ক্লোজড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনকালে মানুষের কাছ থেকে অর্থ আদায়, হয়রানি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে ওই কর্মকর্তার বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়।
সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মো. মেহেদী ইসলাম বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়ায় এসআই হাসনাঈদ আহমেদকে ক্লোজড করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।