নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৪৬, ১০ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, জিআর ওয়ারেন্ট ও বৈষম্যবিরোধী আন্দোলনের মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রুবেল (৩৯), মোঃ হাসান (৩০), দীন মোহাম্মদ দিনু (৫৫), আশিক সরকার আশিক (৩০), মোঃ নুর হুসাইন স্বপন (২৭), চন্দন রাম (৪২), মোঃ জাহিদ (২৮) ও মোঃ আশিক (২৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে ৩০ পুরিয়া হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ী, জিআর ওয়ারেন্ট মূলে ২ জন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় জড়িত আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের  বজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন