শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:০৮, ১০ জুন ২০২৬
আড়াইহাজারে মুখোশধারী দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা খোয়ানোর অভিযোগ করেছেন সুজন (২৭) নামে এক কুয়েত প্রবাসী।
বুধবার (১০ জুন) রাত আনুমানিক ২ টার দিকে রামচন্দ্রদী-ফেরিঘাট সড়কের চালাকচর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সুজন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার নিজকান্দি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
জানাগেছে, ঘটনার দিন রাতে কুয়েত প্রবাসী সুজন (২৭) তার চাচাতো ভাই গিয়াস উদ্দিনের ছেলে নাজমুল (২২)-কে সঙ্গে নিয়ে একটি হাইয়েস গাড়িযোগে ঢাকা থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
পথিমধ্যে রাত ৪ টায় আড়াইহাজার থানার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী-ফেরিঘাট সড়কের চালাকচর ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে মুখোশধারী অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জন দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্রশস্ত্রসহ অপর একটি হাইয়েস গাড়ি দিয়ে তাদের গাড়ির গতিরোধ করে।
এ সময় দুর্বৃত্তরা সুজনের কাছ থেকে জোরপূর্বক আনুমানিক দুই ভরি স্বর্ণালঙ্কার, চারটি মোবাইল ফোন ও কসমেটিকস সামগ্রী ছিনিয়ে নেয়। এছাড়া তার চাচাতো ভাই নাজমুলের কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা এবং ৫০০ সৌদি রিয়াল নিয়ে যায়। এ ঘটনায় আড়াইহাজার থানায় অভিযোগ করা হয়েছে।
আড়াইহাজার থানার জানান ওসি মো: সবজেল হোসেন জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।