নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে মাওলানা সানাউল্লাহ নূরী (রহ.) এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:১৪, ১০ জুন ২০২৬

সোনারগাঁয়ে মাওলানা সানাউল্লাহ নূরী (রহ.) এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

সোনারগাঁয়ে বরেণ্য ওয়ায়েজ ও ইসলামি চিন্তাবিদ আলহাজ্ব মাওলানা সানাউল্লাহ নূরী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শায়খ আবু তাওয়ামা সংসদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও সংগঠনের সদস্যরা অংশ নেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ মাহমুদের সঞ্চালনায় এবং সভাপতি হাফেজ মাওলানা শফিকুল ইসলাম জামির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা মরহুম মাওলানা সানাউল্লাহ নূরী (রহ.)-এর বর্ণাঢ্য জীবন, দ্বীনি খেদমত, ইসলাম প্রচারে তাঁর অবদান এবং সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তারা বলেন, মাওলানা সানাউল্লাহ নূরী (রহ.) ছিলেন একজন নিবেদিতপ্রাণ ইসলামী ব্যক্তিত্ব। তাঁর আদর্শ, চিন্তাধারা ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। ইসলামের প্রচার-প্রসারে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতী মোশাররফ হুসাইন, মুফতী হাসান মাহমুদ, মুফতী আবু বকর সিদ্দিক, মাওলানা মিজানুর রহমান, সানাউল্লাহ বেপারী ও মাওলানা বায়েজিদ আহমাদ হানজালাসহ শায়খ আবু তাওয়ামা সংসদের সদস্যরা।

আলোচনা শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত মুসল্লিরা তাঁর আত্মার শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন