নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:২০, ১১ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মো. শরীফ হোসেন (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা মো. শরীফ জালকুড়ি নাইতাপাড়া এলাকার ওমর আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ছাত্রলীগের সহ-সভাপতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন