নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে নারী ও শিশু মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৪

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:১৮, ১৪ জুন ২০২৬

বন্দরে নারী ও শিশু মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৪

বন্দরে নারী ও শিশু নির্যাতন মামলার আসামীসহ বিভিন্ন অপরাধে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃতরা হলো বন্দর থানার খানবাড়ী এলাকার স্বপন খানের ছেলে বন্দর থানার দায়েরকৃত ৫ (৬)২৬ নং নারী ও শিশু নির্যাতন মামলার এজাহারভূক্ত আসামী সিমরান খান (২২) একই থানার পূর্ব কেওঢালা এলাকার ইসমাঈল মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী স্বর্গ (২৬)।

একই থানার মদনগঞ্জ লক্ষারচর উত্তরপাড়া এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে মাদক সেবী আব্দুর রশিদ।(৪০) ও শান্তিনগর এলাকার আবু কালাম মিয়ার ছেলে অপর মাদক সেবী সবুজ (৩৪)।

ধৃতদের মধ্যে সিমরানকে নারী শিশু মামলায় ও অপরধৃত স্বর্গকে সিআর মামলার ওয়ারেন্টে এ ছাড়াও আটককৃত মাদক সেবী আব্দুর রশিদ ও সবুজকে পুলিশ আইনের ৩৪ ধারায় রোববার (১৪ জুন) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এরা আগে গত শনিবার (১৩ জুন) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন