নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাজেটকে স্বাগত, রূপগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:২৪, ১৪ জুন ২০২৬ | আপডেট: ২২:৩৭, ১৪ জুন ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাজেটকে স্বাগত,  রূপগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে রূপগঞ্জে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বিএনপি। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও তার উন্নয়নমূলক কর্মকাণ্ডের সফলতা কামনা করা হয় এ কর্মসূচি থেকে।

রবিবার (১৪ জুন) সকালে রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় বিএনপির উদ্যোগে এ মিছিলটি বের হয়। মিছিলটি রূপসী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রূপসী বাসষ্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় মিছিলে নেতৃত্ব দেন, তারাবো পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী মোহাম্মদ আক্তার হোসেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সাধারণ মানুষের কল্যাণ ও দেশের অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যেই এ বাজেট পেশ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ আজ অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন