নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

চলন্ত গাড়ি থেকে সেনা কর্মকর্তার মোবাইল ছিনতাইয়ের চেষ্টা, ছিনতাইকারী আটক

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৩৭, ১৫ জুন ২০২৬ | আপডেট: ১৯:৪২, ১৫ জুন ২০২৬

চলন্ত গাড়ি থেকে সেনা কর্মকর্তার মোবাইল ছিনতাইয়ের চেষ্টা, ছিনতাইকারী আটক

সিদ্ধিরগঞ্জে চলন্ত গাড়ি থেকে সেনাবাহিনীর এক কর্মকর্তার মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টাকালে মিনহাজুল হোসেন মীরাজ (২৮) নামে এক ছিনতাইকারীকে আটক করেছেন ওই সেনা কর্মকর্তা।

সোমবার (১৫ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় জোনাকি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। আটক মীরাজ সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া এলাকার আওলাদ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা সেনানিবাসে কর্মরত ক্যাপ্টেন মঈন খান গাড়িযোগে ঢাকা যাচ্ছিলেন। জোনাকি ফিলিং স্টেশনের সামনে তিনি জানালার পাশে বসে ফোনে কথা বলার সময় ছিনতাইকারী মীরাজ তাঁর মোবাইলটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় সেনা কর্মকর্তা গাড়ি থেকে নেমে ধাওয়া করে ছিনতাইকারীকে জাপটে ধরেন। 

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শামীম রেজা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে থানা হেফাজতে নেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, সেনা কর্মকর্তার মোবাইল ছিনতাইয়ের চেষ্টার সময় তিনি নিজেই ছিনতাইকারীকে আটকে পুলিশে সোপর্দ করেন। আটককৃত ছিনতাইকারী বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন