নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ফতুল্লা থেকে অপহৃত শিশুকে উদ্ধার করল র‌্যাব, গ্রেপ্তার ২

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৫০, ১৫ জুন ২০২৬

ফতুল্লা থেকে অপহৃত শিশুকে উদ্ধার করল র‌্যাব, গ্রেপ্তার ২

ফতুল্লা থেকে অপহৃত দুই বছরের এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাব-১১। এ সময় অপহরণের সাথে জড়িত দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- মো. সুজন মিয়া (৩১) ও মাজেদা (২৯)।

তারা ফতুল্লার লামাপাড়া এলাকার হাজী ইমান আলীর বাড়ির ভাড়াটিয়া। রবিবার (১৪ জুন) রাতে শহরের চাষাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও শিশুকে উদ্ধার করা হয়।

র‌্যাব ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী পরিবার এবং গ্রেপ্তারকৃতরা পাশাপাশি বাসায় ভাড়া থাকত। প্রতিবেশী হওয়ার সুবাদে তারা প্রায়ই শিশুটিকে কোলে নিত ও আদর করত। এরই জেরে গত ১২ জুন সকালে আদর করার ছলে শিশুটিকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় সুজন ও মাজেদা।

পরে তারা ফোন করে পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে শিশুকে হত্যার হুমকি দেয়।

ভিকটিমের পরিবার বিষয়টি র‌্যাব-১১-কে জানালে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব। পরে রবিবার রাতে চাষাড়া এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে অপহরণকারী সুজন ও মাজেদাকে হাতেনাতে গ্রেপ্তার এবং তাদের হেফাজত থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। 

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন