নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

শম্ভুপুরায় পরকীয়ার বলি গৃহবধূ ঝুমুর : অভিযুক্ত জনির গ্রেপ্তার ও শাস্তি দাবি

পজেটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১১:৩৩, ১৭ জুন ২০২৬ | আপডেট: ১৯:৫০, ১৭ জুন ২০২৬

শম্ভুপুরায় পরকীয়ার বলি গৃহবধূ ঝুমুর : অভিযুক্ত জনির গ্রেপ্তার ও শাস্তি দাবি

"সোনারগাঁয়ের শম্ভুপুরায় পরকীয়ার ফাঁদে ফেলে এক গৃহবধূর জীবন প্রদীপ নিভিয়ে দিল প্রতারক জনি" এমনটাই অভিযোগ করেছেন নিহতের বাবা বাসেদ মিয়া ও স্থানীয় এলাকাবাসী। 

জানা গেছে,নিহত ঝুমুরের স্বামী প্রবাসে থাকার সুবাধে বিয়ের প্রলোভন দেখিয়ে পরকিয়া প্রেম জালে ফাঁসিয়ে তার টাকা পয়সা লুটে নিয়ে তাকে হত্যার হুমকি দেয়।

পরবর্তীতে নিস্ব ঝুমুর বিয়ের দাবিতে জনির বাসায় গিয়ে নিজের শরীরে কেরোসিন ঢেলে আত্মহনন করতে বাধ্য হন।

গত রোববার জনির বাড়িতে ঘটা এই মর্মান্তিক ঘটনার পর, ঢাকা বার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

​অভিযোগ উঠেছে, সুবিধাবাদী নেতা এ জনিকে বাঁচাতে এবং পুরো ঘটনাটি ধামাচাপা দিতে অর্থ বানিজ্যের মাধ্যমে  একজোট হয়েছেন কিছু নীতিহীন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা।

সাবেদ আলী চেয়ারম্যানসহ ইউপি সদস্য শামিম, এজাজ এবং ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে অর্থের বিনিময়ে এই নির্মম ঘটনাটি আপস-মীমাংসা করার তীব্র অভিযোগ উঠেছে।

তবে বিষয়টি অস্বীকার করে শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান বলেন এ বিষয়ে আমি কিছু  জানিনা। ঝুমুর ইউপি মেম্বার শামীমের এলাকার সে জনির সাথে কথা বলে সমঝোতা করার চেষ্টা করছে অন্যান্য মেম্বারদের নিয়ে।  

ইউপি সদস্য শামীম জনির পরকিয়ার ঘটনাটি স্বীকার করে বলেন ঝুমুরে সাথে জনির পরকিয়ার সম্পর্ক আছে মনে হয়। বিষয়টি নিয়ে সমঝোতার কথা হয়েছে।  তবে এটি আইন বহির্ভূত কিনা জানতে চাইলে সাংবাদিকের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন।  

অভিযুক্ত পরকিয়া প্রেমিক জনি বিষয়টি অস্বীকার করলেও অভিযোগটি বারবার এড়িয়ে যান। এক পর্যায়ে সাংবাদিককে হুমকি দিয়ে বলেন, আপনি নিউজ করে কি করবেন কইরেন।  

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন