নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

আড়াইহাজারে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, আটক ২

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:০০, ১৮ জুন ২০২৬ | আপডেট: ১৯:০২, ১৮ জুন ২০২৬

আড়াইহাজারে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, আটক ২

আড়াইহাজারে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুইজন হলেন শাহানুল্লাহ (৩২) ও মিজান (৩৫)। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, কিশোরীকে নিপীড়নের চেষ্টার অভিযোগে শাহানুল্লাহ ও মিজানকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ৭টার দিকে কিশোরীর বাবা-মা বাড়িতে না থাকায় অভিযুক্ত দুই ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করে। একপর্যায়ে তারা কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।

পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে কিশোরীকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে শাহানুল্লাহ ও মিজানকে আটক করে।

পুলিশ জানিয়েছে, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন