নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

কাঁচপুরে যাত্রীবাহী বাস থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালক আটক

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৫৮, ১৯ জুন ২০২৬

কাঁচপুরে যাত্রীবাহী বাস থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালক আটক

সেনারগাঁয়ের কাঁচপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে  থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। 

উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য ৮ লাখ টাকা। এ ঘটনায় বাসচালকে আটক করা হয়েছে। বাসচালক শফিক হোসেন লক্ষ্মীপুর সদর থানা এলাকার বাসিন্দা নুরুল আমিনের ছেলে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে (ওসি) শেখ শামীম। এররআগে সকাল সাড়ে ৮ সময় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে  কাঁচপুর চাঁদ মহল সিনেমা হলের বিপরীত পাশে চেকপোস্ট বসিয়ে সেন্টমার্টিন আল মিজান নামের একটি যাত্রীবাহী বাস (যশোর-ব-১১-০২৫৩) এ তল্লাশি চালানো হয়।

তল্লাশির এক পর্যায়ে ড্রাইভারের সিটের নিচ থেকে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আনুমানিক যাহার বাজার মূল্য ৮ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।

কাঁচপুর হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শামীম জানান, গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার থেকে আসা একটি সেন্টমার্টিন আল মিজান  গতিবিধি নজরদারিতে রাখা হয়।

পরে নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকায় পৌঁছালে গাড়িটিকে থামিয়ে তল্লাশি করা হয় চালককে জিজ্ঞাসাবাদ করলে  স্বীকার করেন, পরে তল্লাশি চালিয়ে কৌশলে লুকিয়ে রাখা চলকের সিটের নিচ থেকে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

১০টি প্যাকেট থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন