নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে পা ও কোমরে বস্তা বাঁধা যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:২৩, ২০ জুন ২০২৬

আড়াইহাজারে পা ও কোমরে বস্তা বাঁধা যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

আড়াইহাজারে মেঘনা নদীর একটি শাখা নদী থেকে পা ও কোমরে বস্তা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার (২০ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ বাজার সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, নদীতে কচুরিপানার মধ্যে একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা আড়াইহাজার থানা ও খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়িতে খবর দেন।  পরে আড়াইহাজার থানা এবং খাগকান্দা নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। তার পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জকে অবহিত করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আনুমানিক ছয়-সাতদিন আগে দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে লাশ গুম করার উদ্দেশে নদীতে ফেলে গেছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন