নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে মাদক, চাঁদাবাজি ও ভূমিদস্যুমুক্ত করতে অবস্থান কর্মসূচি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৩৬, ২১ জুন ২০২৬ | আপডেট: ২১:৩৬, ২১ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জে মাদক, চাঁদাবাজি ও ভূমিদস্যুমুক্ত করতে অবস্থান কর্মসূচি

প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ জেলাকে মাদক, চাঁদাবাজি, ভূমিদস্যু ও বিভিন্ন অপশক্তির হাত থেকে রক্ষা করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ৩নং ওয়ার্ড শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন ও তার পরিবার।

শনিবার (২১ জুন) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  এ সময় তারা নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধমুক্ত সমাজ গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

অবস্থান কর্মসূচি থেকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন। তিনি বলেন, “প্রাচ্যের ডান্ডি হিসেবে পরিচিত নারায়ণগঞ্জকে অপরাধমুক্ত রাখতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ প্রয়োজন।

মাদক, চাঁদাবাজি, ভূমিদস্যু ও বিভিন্ন অদৃশ্য অপশক্তির কারণে সাধারণ মানুষ উদ্বিগ্ন। আমরা এসব অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, জেলার শান্তি, উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

নারায়ণগঞ্জকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন