শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:১৬, ২৩ জুন ২০২৬
বন্দর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কলাবাগ এলাকার প্রধান খালটি বর্জ্যে ভরাট হয়ে যাওয়ায় সৃষ্টি হওয়া তীব্র জলাবদ্ধতা নিরসনে এবং দ্রুত খালটি সংস্কারের দাবিতে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
মঙ্গলবার (২৩ জুন) বন্দর কলাবাগ ১নং ওয়ার্ড এলাকাবাসীর পক্ষ থেকে গণ-স্বাক্ষর সংবলিত এই লিখিত আবেদন ও স্মারকলিপিটি সংশ্লিষ্ট দপ্তরে পেশ করা হয়।
স্মারকলিপিতে এলাকাবাসী উল্লেখ করেন, কলাবাগ এলাকার ঝাউতলা বাগে জান্নাত জামে মসজিদ থেকে শুরু করে আনুমানিক ৬০০-৭০০ মিটার বিস্তৃত একটি গুরুত্বপূর্ণ খাল দীর্ঘদিন ধরে মাটি, পলিথিন ও গৃহস্থালি বর্জ্যে ভরাট হয়ে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে রয়েছে। এই খালটি মূলত ঐতিহ্যবাহী বন্দর ত্রিবেরী খালের সাথে সংযুক্ত। কিন্তু দীর্ঘদিন কোনো সংস্কার বা পুনঃখনন না করায় খালের পানির স্বাভাবিক প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
এর ফলে সামান্য বৃষ্টিপাত হলেই খালের উপচে পড়া ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি আশপাশের অসংখ্য বসতবাড়িতে প্রবেশ করে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি করছে। দীর্ঘস্থায়ী এই কৃত্রিম বন্যার কারণে এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে।
শুধু তাই নয়, ময়লা ও দূষিত পানির কারণে এলাকায় মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে এবং ডায়রিয়া, চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে, যা স্থানীয় জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কলাবাগ এলাকার সমাজ সেবক আনোয়ার হোসেন ভূইয়া, শরিফ হোসেন, রুবেল কিবরিয়া, শাহজাহান মিয়া, ইমরান হোসেন, মেহেদী হাসান অভি, হিমেল প্রমূখ।
বন্দরে বর্জ্যে ভরাট কলাবাগের খাল সংস্কারের দাবিতে স্মারকলিপি প্রদান
বন্দর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কলাবাগ এলাকার প্রধান খালটি বর্জ্যে ভরাট হয়ে যাওয়ায় সৃষ্টি হওয়া তীব্র জলাবদ্ধতা নিরসনে এবং দ্রুত খালটি সংস্কারের দাবিতে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
মঙ্গলবার (২৩ জুন) বন্দর কলাবাগ ১নং ওয়ার্ড এলাকাবাসীর পক্ষ থেকে গণ-স্বাক্ষর সংবলিত এই লিখিত আবেদন ও স্মারকলিপিটি সংশ্লিষ্ট দপ্তরে পেশ করা হয়।
স্মারকলিপিতে এলাকাবাসী উল্লেখ করেন, কলাবাগ এলাকার ঝাউতলা বাগে জান্নাত জামে মসজিদ থেকে শুরু করে আনুমানিক ৬০০-৭০০ মিটার বিস্তৃত একটি গুরুত্বপূর্ণ খাল দীর্ঘদিন ধরে মাটি, পলিথিন ও গৃহস্থালি বর্জ্যে ভরাট হয়ে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে রয়েছে। এই খালটি মূলত ঐতিহ্যবাহী বন্দর ত্রিবেরী খালের সাথে সংযুক্ত। কিন্তু দীর্ঘদিন কোনো সংস্কার বা পুনঃখনন না করায় খালের পানির স্বাভাবিক প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
এর ফলে সামান্য বৃষ্টিপাত হলেই খালের উপচে পড়া ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি আশপাশের অসংখ্য বসতবাড়িতে প্রবেশ করে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি করছে। দীর্ঘস্থায়ী এই কৃত্রিম বন্যার কারণে এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। শুধু তাই নয়, ময়লা ও দূষিত পানির কারণে এলাকায় মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে এবং ডায়রিয়া, চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে, যা স্থানীয় জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে।