নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:৫০, ২৪ জুন ২০২৬ | আপডেট: ২৩:৫০, ২৪ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

ওয়ালটন প্লাজার উদ্যোগে কিস্তি ক্রেতা সুরক্ষা প্রোগ্রাম-এর আওতায় দেশব্যাপী একযোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল ১০টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুণ্ডা স্কুল মাঠে একদিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ওয়ালটন প্লাজা ডিভিশন-০৫-এর সম্মানিত চিফ ডিভিশনাল অফিসার মাকসুদ আলম।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার রিজিওনাল সেলস ম্যানেজার আরিফ মহিউদ্দিন, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মিজানুর রহমান, ধনকুণ্ডা পপুলার হাইস্কুলের প্রধান শিক্ষক, ওয়ালটন প্লাজা সিদ্ধিরগঞ্জ ও ওয়ালটন প্লাজা গোদনাইল শাখার ব্যবস্থাপকবৃন্দ (ম্যানেজার) এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদানে নিয়োজিত ছিলেন আজগর আলী মেডিকেল কলেজের একদল সম্মানিত বিশেষজ্ঞ চিকিৎসক। এছাড়া রক্তদান কর্মসূচি সফল করতে রেড ক্রিসেন্ট বাংলাদেশের ভ্রাম্যমাণ রক্তদান ইউনিটের একটি সম্পূর্ণ টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করে।

উদ্বোধনকালে বক্তারা বলেন, ওয়ালটন প্লাজা কেবল ব্যবসাই করে না, মানুষের বিপদে-আপদে সামাজিক দায়বদ্ধতা থেকেও কাজ করে। কিস্তি ক্রেতা সুরক্ষা নীতির আওতায় ক্রেতাদের যেমন আর্থিক সুরক্ষা দেওয়া হচ্ছে, তেমনই আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত ও জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে।

দিনব্যাপী এই ক্যাম্পে এলাকার বিপুলসংখ্যক মানুষ বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন