শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:২০, ২৫ জুন ২০২৬
বন্দরে ফেরি করে গাঁজা বিক্রি করার সময় ৮৫ পুড়িয়া গাঁজাসহ সিয়াম (২১) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ। ধৃত সিয়াম বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকার আলমগীর মিয়ার ছেলে। এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ী উপ পরিদর্শক মোঃ হানিফ বাদী হয়ে ধৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।
ধৃতকে উল্লেখিত মাদক মামলায় বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বুধবার (২৪ জুন) বিকেল ৫টা ৫০ মিনিটে বন্দর থানার মাহামুদনগরস্থ জনৈক জনী মিয়ার মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ জানায়, ধৃত মাদক কারবারি সিয়াম দীর্ঘ দিন ধরে বন্দর মাহামুদনগর ও বেঁধেপট্টি এলাকায় অবাধে গাঁজা বিক্রি করে আসছিল।