নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০১:৩৭, ২৭ জুন ২০২৬ | আপডেট: ০১:৩৮, ২৭ জুন ২০২৬

রূপগঞ্জে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা যুব বিভাগের উদ্যোগে শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার রূপসী বাস স্ট্যান্ড এলাকায় থেকে তারাব পৌরসভার শহিদ মিনার পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এই বিশাল কর্মসূচির আয়োজন করা হয়।নারায়ণগঞ্জ জেলা জামায়াত ইসলামী যুব ও ক্রিয়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট ইসরাফিল হোসেন সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা জামায়াত ইসলামী যুব ও ক্রিয়া বিভাগের সাধারণ সম্পাদক খন্দকার মোহাম্মদ আলামিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াত ইসলামী সহসাধারণ সম্পাদক আবু সাঈদ মুন্না।

“মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এবং “মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুব সমাজকে বাঁচান” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার শত শত সচেতন নাগরিক ও দলীয় নেতা-কর্মী অংশ নেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোতালিব ভূঁইয়া, রূপগঞ্জ থানা দক্ষিণের জামায়াত ইসলামী সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ রূপগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন