শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:৪১, ২৭ জুন ২০২৬ | আপডেট: ২০:০৮, ২৭ জুন ২০২৬
রূপগঞ্জে ফল ব্যবসায়ী রনি হত্যা মামলার আসামি তারাব দক্ষিণপাড়া এলাকার আতঙ্ক অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী, হত্যা, বিস্ফোরক. ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত ডজনখানেক মামলার আসামি সন্ত্রাসী রাসেল কুত্তা রাসেল, কুত্তা শ্রাবণ ও তার বাহিনীর সদস্যরা প্রকাশ্যে হলেও অধরা।
অপরাধীরা গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছে হত্যাকান্ডের শিকার রনির স্বব্জনরা ও এলাকাবাসী। এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেও এই বাহিনী রয়েছে বহাল তবিয়তে। খুনিরা প্রকাশ্যে মামলার বাদিকে নানাভাবে দিচ্ছে হুমকি । এমনকি তাকে মেরে ফেলারও প্রচেষ্টা চালিয়েছে। শেষ পর্যন্ত জীবন রক্ষার্থে নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে আত্ম গোপনে রয়েছেন মামলার বাদি নাসরিন।
এদিকে, রনি হত্যাকাণ্ডের বিচার ও ওই সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে গত ২৫ মে (সোমবার) মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করে আরও বিপাকে পড়েছেন নিহতের স্বব্জনরা। সন্ত্রাসী খুনিদের অব্যাহত হুমকি-ধামকিতে তারা আতংকে দিনাতিপাত করছেন। এমনকি আইনের আশ্রয়ও নিতে সাহস পাচ্ছেন না।
হত্যাতান্ডের শিকার রনির বোন মামলার বাদি নাসরিন জানান, ভাই হারিয়ে বিচার চেয়ে আজ নিজের জীবন শংকায় এলাকা ছেড়ে অন্য এলাকায় আত্মগোপনে রয়েছি। কিছুদিন আগে অটো দিয়ে ধাক্কা দিয়ে মেরে ফেলারও চেষ্টা করে খুনিরা। এসব বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশকে জানালে তারা আসামি ধরার আশ্বাস দিলেও কারও বিরুদ্ধে কেনো ব্যবস্থা নিচ্ছেনা।
স্থানীয় সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক মন্ত্রী ও এমপি গোলাম দস্তগীর গাজীর ছত্রছায়ায় এরা এলাকা দাপিয়ে বেড়াত. ক্ষমতার পটপরিবর্তনের পর তারা রাতারাতি ভোল পাল্টে স্থানীয় বিএনপি নেতাদের আশ্রয় নিয়ে পুনরায় বেপরোয়া হয়ে উঠেছে।
তারাবো বাজার ও দক্ষিণপাড়া এলাকায় রাসেল বাহিনীর সদস্যরা মাদক ব্যবসা, জুয়ার আসর পরিচালনা, অবৈধ দখল ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি অব্যাহত রেখেছে।
এই বাহিনীর প্রধান কুত্তা রাসেল, শ্রাবনসহ তাদের সহযোগী সদস্যদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, বিস্ফোরক এবং মারামারিসহ বিভিন্ন থানায় একাধিক ডজনখানেক মামলা রয়েছে. অনেক সদস্য বিভিন্ন সময়ে র্যাব ও পুলিশের হাতে গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবার অপরাধ চক্র সচল করছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা না নেওয়ায় কুত্তা রাসেল ও শ্রাবন বাহিনী দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে এবং তাদের ভয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। এদের অপরাধ কর্মকান্ড মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। এলাকার কিশোর গ্যাং, মাদক, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড রাসেল ও শ্রাবণ নিয়ন্ত্রন করে থাকে।
তাদের আশংকা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হলে যে কেনো সময় বড় ধরণের আরও নাশকতার ঘটনা ঘটতে পারে।
এদিকে, চিহ্নিত অপরাধীরা প্রকাশ্যে হলেও তাদের গ্রেপ্তার না করায় পুলিশের ভুমিকা প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে।
এ বিষয়ে কথা বলতে রূপগঞ্জ থানার ওসির সাথে যোগোযোগ করে না পেয়ে রনি হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাদেকের সাথে কথা বললে তিনি জানান, মামলার অভিযুক্তরা প্রচন্ড ধুর্ত প্রকৃতির। তারা মাদকসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। এরা খুবই খারাপ। তাদের বিষয়ে কেউ মূখ খুলে না। এলাকার কেউ তাদের গ্রেপ্তার করতে সহযোগীতা করছেনা। ফলে তাদের গ্রেপ্তার করতে বেশ বেগ পেতে হচ্ছে।
সর্বশেষ গতকাল রাতেও তাদের গ্রেপ্তার করতে ওসি স্যারসহ অভিযান চালিয়েছি। এ সময় ইয়াবাসহ তাদের এক সহযোগীকে গ্রেপ্তার করি। আমরা সব্বোর্চ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদের গ্রেপ্তার করতে, আশা করছি দ্রুত গ্রেপ্তার করতে পারবো। ইতিমধ্যে এজাহারভুক্ত একজন আসামি জয় (২৯) ও সন্দিগ্ন ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার বাদিকে হুমকি প্রদানের বিষয়ে তিনি বলেন, আমরা বাদির সাথে এ বিষয়ে কথা বলেছি। তিনি নির্দিষ্ট কারও নাম বলতে পারছেন না বিধায় কাউকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে পারছিনা। তারপও আমরা ওনাকে ওসি স্যারসহ আমার মোবাইল নাম্বার দিয়ে বলেছি। যদি কোন সমস্যা হয় আমাদের জানাতে। আমরা তাৎক্ষনিক ব্যবস্থা নিবো।
উল্লেখ্য, ফল ব্যবসায়ী রনি গত ২১ মে ভোর রাত ৩টার দিকে বাসা থেকে বের হয়ে ভুলতা গাউছিয়া ফলের আড়ৎ এর উদ্দেশ্যে রওয়ানা দেয়।
এসময় তারাব উত্তরপাড়ার মফিজুল ভূঁইয়ার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর পৌঁছলে রাসেল (৩৩), শ্রাবন ওরফে কুত্তা শ্রাবন (২৩), সিয়াম (২৪), শরিফ (৩০), সূর্য (১৯), জিসান (২১), শ্রাবন (২৫), জয় (২৯) সহ অজ্ঞাতনামা ৪/৫ পথরোধ করে অতর্কিতভাবে হামলা চালিয়ে মারধর করাসহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে রক্তাক্ত জখম করে।
খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় বোন নাছরিন আক্তার রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।