নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নাই : মোস্তফা কামাল

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০০:০৩, ২৮ জুন ২০২৬

মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নাই : মোস্তফা কামাল

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তফা কামাল বলেছেন, লেখাপড়ার পাশাপশি খেলাধুলা করতে হবে। বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে। খেলাধুলা খারাপ কাজ থেকে দূরে রাখে।

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নাই। যুবসামাজ যতক্ষন পর্যন্ত খেলাধুলার সাথে জড়িত থাকে ততক্ষন পর্যন্ত তারা মাদক থেকে, বাজে আড্ডা থেকে, খারাপ কাজ থেকে তারা দূরে থাকে। 

শুক্রবার (২৬ জুন) রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি সোনার বাংলা ক্লাব আয়োজিত ডিগবার নাইট ফুটবল  টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন কালে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, তোমরা যারা লেখাপড়া কর তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, খেলাধুরা পাশাপাশি তোমরা ভালোভাবে লেখাপড়া করবে। লেখাপড়া না করলে, তোমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবে না, কারন যে,জাতি যতো শিক্ষিত সেই জাতি  তত উন্নত। তাই তোমাদের ভালোভাবে লেখাপড়া করতে হবে এবং মানুষের মতো মানুষ হতে হবে।

২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজা মিয়া, হাজী শহীদুল্লাহ, সোবেদ আলী, নবীর হোসেন, জাকির হোসেন, মাহফুজুর রহমান, শফিকুল ইসলাম ও নুরুজ্জামান প্রমূখ।

অনুষ্ঠানটির পরিচালনা করেন আতাউর রহমান, মাইনুদ্দিন, শফির, সাদ্দাম হোসেন, আইয়ুব নবী।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন