নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

বন্দরে ৮০ বছরের বৃদ্ধা ২১দিন ধরে নিখোঁজ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:১০, ২৮ জুন ২০২৬

বন্দরে ৮০ বছরের বৃদ্ধা ২১দিন ধরে নিখোঁজ

নারায়ণগঞ্জ বন্দরে অজুফা খাতুন (৮০) নামে এক বৃদ্ধা ২১দিন ধরে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ দিনে নিখোঁজ থাকায় তার পরিবারে চরম শংকা বিরাজ করছে। নিখোঁজ বৃদ্ধা অজুফা খাতুন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের ফরাজীকান্দা লাহোর বাড়ির মৃত হাফেজ তৈনুছ আলীর স্ত্রী। 

এ ঘটনায় বন্দর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। নিখোঁজের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ৭ জুন ২০২৬, রবিবার সকাল ৮টার দিকে ফরাজীকান্দা লাহোর বাড়িস্থ তার নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়ার পর থেকে অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ এই বৃদ্ধার বয়স ৮০ বছর।

গায়ের রং শ্যামলা এবং উচ্চতা প্রায় ৫ ফুট। তিনি সামান্য ঝুঁকে হাঁটেন। নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে নাইটি ছিল এবং তিনি লাল ও নীল রঙের শাড়ি ও মাথায় লাল ওড়না পরিহিত ছিলেন।

পরিবারের পক্ষ থেকে নিখোঁজ এই বৃদ্ধার সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো হৃদয়বান ব্যক্তি যদি তাঁকে খুঁজে পান বা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিয়ে সহায়তা করতে পারেন, তবে ০১৬৭৭৭৫৪২৬৪ নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। আপনাদের দেওয়া তথ্য নিখোঁজ বৃদ্ধাকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন