নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

নাসিক ২নং ওয়ার্ডে ভিটামিন “এ প্লাস” ক্যাম্পেইন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৪৬, ২৯ জুন ২০২৬

নাসিক ২নং ওয়ার্ডে ভিটামিন “এ প্লাস” ক্যাম্পেইন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডের মিজমিজি আমজাদ মার্কেটেস্থ দলিল লেখক ইকবাল হোসেন-এর কার্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। 

এই ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

এসময় নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, দলিল লেখক ইকবাল হোসেন বলনে, ভিটামিন এ শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে, দৃষ্টিশক্তি সুরক্ষা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নির্ধারিত বয়সের শিশুদের জাতীয় কর্মসূচির আওতায় এই ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়। 

এসময় উপস্থিত ছিলেন, ডালিম মোহাম্মদ, ইমদাদুল হক সুমন, সৌরভসহ আরো অনেকে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন