নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বৃক্ষ রোপণ পরিবেশ উন্নয়নে অনেক ভূমিকা রাখে : গিয়াসউদ্দিন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৫৮, ২৯ জুন ২০২৬

বৃক্ষ রোপণ পরিবেশ উন্নয়নে অনেক ভূমিকা রাখে : গিয়াসউদ্দিন

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আমাদের কলেজ থেকে আজকে জাতীয় প্রেগ্রামে অংশগ্রহণ করার জন্য যে উদ্যেগ গ্রহণ করা হয়েছে তার জন্য আমার প্রিয় সহকর্মী প্রিয় ছাত্র-ছাত্রীদের,কে অনেক ধন্যবাদ জানাচ্ছি। 

আমাদের পড়ালেখা জীবন জ্ঞান অর্জন করার জন্য, পরবর্তী সময়ে অর্জিত জ্ঞান দিয়ে দেশ ও জনগণের সেবা করা। বৃক্ষ রোপণ এই কর্মসূচি এটাও জাতি গঠনে, জাতির উন্নয়নে এবং আমাদের সুস্বাস্থ্য, পরিবেশ উন্নয়নে অনেক ভূমিকা পালন করে।

সোমবার (২৯ জুন) সকালে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে ‘বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্ধোধন কালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, আমাদের ছাত্র-ছাত্রীরাও এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটা আমরা প্রত্যাশা করি। এই কর্মসূচি শুধু এই কলেজে সীমাবন্ধ রাখা যাবে না, আমার আহ্বান থাকবে প্রত্যাকটা ছাত্র-ছাত্রীরা তারা নিজ নিজ উদ্যেগে তাদের বাড়ীর আঙ্গীনায়, নিজ এলাকায় যেন বৃক্ষ রোপণ করে।

এসময় আরো উপস্থিত ছিলেন, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন, সহকারী অধ্যাপক আবু তালেব, আবু তাহের, উমর ফারুকসহ শিক্ষক,শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন