নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ছিনতাই. গ্রেপ্তার ১

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:০৯, ২৯ জুন ২০২৬

বন্দরে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ছিনতাই. গ্রেপ্তার ১

বন্দরে রিফাত (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত রোববার (২৮ জুন) সন্ধ্যা ৭টায়  বন্দর উপজেলার আলীনগরস্থ সাবেক এমপি বাসভবনের সামনে  এ ঘটনা ঘটে।  আহত রিফাত বন্দর উপজেলার  বালিয়াগাও  এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

এ ব্যাপারে আহত রিফাত বাদী হয়ে সোমবার (২৯ জুন) সকালে ৩ জনের নাম উল্লেখ্য করে  বন্দর থানায় এ মামলা দায়ের করে। যার মামলা নং- ৪৬(৬)২৬। এ ঘটনায় স্থানীয় স্থানীয় এলাকাবাসী সোমবার সকালে অপূর্ব(২৪) নামে এক যুবককে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে । গ্রেপ্তারকৃত  অপূর্ব বন্দর উপজেলার আলীনগর এলাকার খোকন বেপারীর ছেলে। 

রিফাতের খালাত ভাই টুটুল জানান, রিফাত বালিয়ার বাসা  থেকে আলীনগর যাওয়ার পথে দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্রের মুখে তার পথ রোধ করে। এ সময় তার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। রিফাত বাধা দিলে তার বুকে ছুরিকাঘাত করে নগদ সাড়ে ১২ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে বন্দর থানার ইনস্পেক্টর (তদন্ত) আনিসুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন