নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সদর উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা ও থেরাপি সামগ্রী বিতরণ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:২৮, ৩০ জুন ২০২৬ | আপডেট: ১৯:৩১, ৩০ জুন ২০২৬

সদর উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা ও থেরাপি সামগ্রী বিতরণ

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা, শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা দিতে শিক্ষা ও থেরাপি সহায়ক বিভিন্ন উপকরণ বিতরণ করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। সোমবার ফতুল্লাস্থ কিডস ক্যাম্পাস এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে এ সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে রোলার স্লাইডার, ব্যালেন্সার, থেরাপি ম্যাট, ট্রাম্পোলিন, বর্ণমালা পাজল বোর্ডসহ শিশুদের বিকাশে সহায়ক আরও নানা উপকরণ।

সামগ্রী বিতরণ করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. ফয়েজ উদ্দিন। এ সময় তিনি প্রতিবন্ধী শিশুদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। অভিভাবকদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি।

ইউএনও বলেন, “বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সার্বিক বিকাশে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে। তাদের শিক্ষা ও পুনর্বাসনকে অগ্রাধিকার দিয়ে আমরা কাজ করে যাব।”

উপজেলা প্রশাসন জানায়, এ উদ্যোগের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসন কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন