শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৫১, ৩০ জুন ২০২৬
রূপগঞ্জে মাদক সেবনের দায়ে ৫ জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এ কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, রূপগঞ্জ উপজেলার ইছাখালি এলাজার রুবেল মিয়া, শাওন বেপারী, পশ্চিমগাঁও এলাকার আসিক মিয়া, গন্ধবপুর এলাকার মাহবুব আলম চুন্নু ও পূবেরগাঁও এলাকার নাহিদ হাসান সানি।
রূপগঞ্জ থানার এস আই মিলন মিয়া জানান, মাদক সেবন ও বিক্রিকালে ওই পাঁচজনকে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালত আটককৃত ওই পাঁচ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।