শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:২৩, ৩০ জুন ২০২৬
সিদ্ধিরগঞ্জে একটি ম্যাগাজিন সংযুক্ত পিস্তলসহ মো. নাজির হোসেন (৫২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর থানার বেঁজগাও গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকায় ভাড়া বাড়িতে থাকেন।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় সোর্সের তথ্যের ভিত্তিতে এনায়েতনগর এলাকায় তেঁতুল গাছের শিকরের ভিতর থেকে ম্যাগাজিন সংযুক্ত পিস্তল ও একটি কালো রংয়ের এন্ড্রোয়েড মোবাইলসহ তাকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. এমদাদুল হক জানান, আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিতি মামলা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।