শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:০৯, ২৩ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২৩:১০, ২৩ জানুয়ারি ২০২৬
সিদ্ধিরগঞ্জের মহানগর ৯নং ওয়ার্ড জালকুড়িতে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বাদ আছর জালকুড়ি তালতলা কালভার্ট মোড় জালকুড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠে এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
মোহাম্মদ মিজানুর ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মো: মনির হোসেন।
প্রধান অতিধি মো: মনির বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেতৃত্ব দিয়ে গেছেন। তিনি শুধু একটি দলের নেত্রীই নন, এ দেশের গণতন্ত্রকামী মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন।
দীর্ঘদিন তিনি ফ্যাসিবাদী দমন-পীড়নের শিকার হয়ে কারাবরণ করেছেন এবং গুরুতর অসুস্থতা নিয়েও তিনি এ দেশের মানুষের জন্য সাহসিকতার সঙ্গে সংগ্রাম চালিয়ে গিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান দেশের মানুষ কখনো ভুলতে পারবে না। তাকে এ দেশের মানুষ আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করে যাবে।
মিলাদ ও দোয়া শেষে জালকুড়ি ৯ নং ওয়ার্ডে মো: মিজানুর ইসলামকে আহ্বায়ক ও রাশেদুল হাসান রিপনকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জিয়া সৈনিক দল, সিদ্ধিরগঞ্জ থানা শাখার সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম সিরাজ, সহ সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সোলাইমান ভূইয়া, প্রচার সম্পাদক বিল্লার হোসেন, দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন, জিয়া সৈনিক দল ৯নং ওয়ার্ড কমিটির আহ্বায়ক মো. মিজানুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. আমির হোসেন বেপারী, আতিকুল হক রিপন, মো.শরীফ উল্লাহ, আল-মামুন, আবদুল, সদস্য সচিব রাশেদুল হাসান রিপন, সদস্য আফরোজা আক্তার লিপিসহ অন্যান্য নেতৃবৃন্দ।