নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ‘ডক্টর’স কেয়ার হসপিটাল এন্ড ল্যাব’-এর উদ্বোধন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৪৮, ২ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে ‘ডক্টর’স কেয়ার হসপিটাল এন্ড ল্যাব’-এর উদ্বোধন

সিদ্ধিরগঞ্জে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘ডক্টর’স কেয়ার হসপিটাল এন্ড ল্যাব’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। ‎‎

বৃহস্পতিবার (২ জুলাই) সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী নতুন মহল্লায়, ফুলকলি স্কুলের সামনে জি-ফাইভ ভবনে দোয়া, মোনাজাত ও ফিতা কেটে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

‎‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এবং মহানগর বিএনপির সিনিয়র সদস্য ডা. মুজিবর রহমান।

‎‎তিনি বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর আন্তরিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বল্প ব্যয়ে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে।

‎‎ডা. মুজিবর রহমান আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার ২৬ নম্বর দফায় সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে উল্লেখ রয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

‎‎ডক্টর’স কেয়ার হসপিটাল এন্ড ল্যাব’র চেয়ারম্যান মোছা. নুরজাহান মোল্লা’র সভাপতিত্বে ও ম্যানেজিং ডিরেক্টর খন্দকার কুতুবের সঞ্চালনায় অনুষ্ঠানে ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. কাজল ভূঁইয়া। 

‎‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক এমএম হাসান, সদস্য মাসুদ হোসেন,পল্লী চিকিৎসক সমিতির মো. শাহ আলম, মুক্তার হোসেন, মফিজুল ইসলাম স্বপন, আসলাম হোসেন, মহানগর শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির মল্লিকসহ চিকিৎসক, ব্যবসায়ী, সমাজসেবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎‎উদ্বোধন শেষে হাসপাতালটির সফলতা, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজী আব্দুল লতিফ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মো. আসাদুজ্জামান।

‎‎আধুনিক চিকিৎসা সুবিধা, দক্ষ চিকিৎসক এবং উন্নত ডায়াগনস্টিক সেবার সমন্বয়ে পরিচালিত এই প্রতিষ্ঠানটি সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকার মানুষের জন্য নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে বলে আয়োজকদের প্রত্যাশা।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন