নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৪৬, ২ জুলাই ২০২৬

পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের শব্দদূষণবিরোধী অভিযানে সদর উপজেলায় শব্দদূষণকারী চারটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এ সময় চারটি যানবাহন থেকে মোট ৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় এবং চারটি হর্ন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আল-আমিন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানে সদর থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন পরিচালনা করেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী শব্দদূষণকারী চারটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে চারটি হর্ন জব্দ করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর আরও জানায়, নারায়ণগঞ্জে পরিবেশ দূষণকারী কারখানা, প্রকল্প ও অন্যান্য দূষণকারী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন