নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে চাঞ্চল্যকর অটোচালক হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৫৮, ৩ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে চাঞ্চল্যকর অটোচালক হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

সোনারগাঁয়ে চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি মো.শাহিন মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) সোনারগাঁ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহিন মিয়া উপজেলার দড়িকান্দি এলাকার নসর আলম ও রহিমা বেগমের ছেলে।

সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ গোলাম সারোয়ার জানান, দীর্ঘদিন ধরেই তাকে ধরার জন্য আমরা চেষ্টা করেছি আজকে সফল হয়েছি।  গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শিকদার হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, গরীব হওয়ার কারনে বিচার পায় নি এধরনের সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।  অটোচালক মোমিন হত্যা মামলার প্রধান আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমন চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে স্বস্তি নেমে আসে। এলাকাবাসী দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন