নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

বুলুর বড় ভাই রুহের মাগফেরাত কামনায় ইকবালের দোয়া

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:১৭, ৩ জুলাই ২০২৬

বুলুর বড় ভাই রুহের মাগফেরাত কামনায় ইকবালের দোয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় সংসদের সরকারদলীয় সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী মরহুম রফিক উল্লাহর রুহের মাগফেরাত কামনায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাসিক ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেনের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩জুলাই) বাদ জুম্মা সিদ্ধিরগঞ্জের মিজমিজি হাজী আঃ সামাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, হাজী হারুন, হাজী আলম, হাজী গিয়াসউদ্দিন, ২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাজী জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক সোলেইমান পলাশ, ইসমাইল হোসেন ও সাইফুল ইসলামসহ মিজমিজি হাজী আঃ সামাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার ছাত্ররা।

মিলাদ ও দোয়ার পূর্বে ইকবাল হোসেন বলেন আপনারা বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় সংসদের সরকারদলীয় সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু ভাইয়ের বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী মরহুম রফিক উল্লাহ ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহতালা তাকে যেন বেহেস্ত নসিব করেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন