নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রাজীবকে বৃহত্তর আইলপাড়াবাসীর নাগরিক সংবর্ধনা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:১৬, ৩ জুলাই ২০২৬ | আপডেট: ২৩:১৬, ৩ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রাজীবকে বৃহত্তর আইলপাড়াবাসীর নাগরিক সংবর্ধনা

বৃহত্তর আইলপাড়া এলাকাবাসীর আয়োজনে নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীবকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বাদ মাগরিব নতুন আইলপাড়ায় বৃহত্তর আইলপাড়া এলাকাবাসীর আয়োজনে এই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে বায়তুল ফালাহ জামে মসজিদের সভাপতি হাজী আবু মুসা’র সভাপতিত্বে ও নতুন আইলপাড়া সমাজ কল্যাণের সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- নতুন আইলপাড়া সমাজ কল্যানের সভাপতি ও নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডি এইচ বাবুল, নাসিক ৮ নং বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আঃ হাইসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

এসময় উপস্থিত বক্তারা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং বিশেষ করে মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে প্রত্যয় ব্যক্ত করেন। এসময় স্থানীয় রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দসহ এলাকার তরুন, যুবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন