শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:৩৬, ৬ জুলাই ২০২৬
বন্দরে তালাকপ্রাপ্তা স্ত্রীর স্বজনদের সন্ত্রাসী হামলায় ১ সন্তানের জনক সানজিদ হোসেন (২৭)কে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আহত সানজিদ হোসেন বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের বাজুরবাগ এলাকার আব্দুল বাতেন মিয়ার ছেলে।
এ ব্যাপারে আহতের পিতা বাদী হয়ে গত রোববার (৫ জুলাই) রাতে ৮ জনের নাম উল্লেখ্য করে ও ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১১(৭)২৬ ধারা- ১৪৩/ ৩৪১/ ৩২৩/ ৩২৪/ ৩২৬/ ৩০৭/ ১১৪/ ৫০৬/ (২) পেনাল কোড- ১৮৬০।
এর আগে গত শনিবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় বন্দর উপজেলার বাজুরবাগমোড়স্থ রাজা মিয়ার বসতবাড়ি সামনে পাঁকা রাস্তার উপর এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।
মামলার আসামীরা হলো, বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের বাজুরবাগ এলাকার মৃত মানিক বেপারী ২ ছেলে আনোয়ার হোসেন ওরফে আনার (৫০) ও তার বড় ভাই মনির (৫৫) একই এলাকার শাহাদাত হোসেনের ছেলে মারুফ (৩০) মনির মিয়ার ২ ছেলে সাইফুল (৩০) ও মামুন (২৭) একই এলাকার আশেক আলীর ছেলে আলিফ (৩৬) আনোয়ার মিয়ার স্ত্রী বিলকিস বেগম (৪০) ও আনোয়ার হোসেন মিয়ার মেয়ে সিফা আক্তান ওরফে সোহাগী (২০)।
মামলা ও বাদী তথ্য সূত্রে জানা গেছে, গত ৩ বছর পূর্বে মামলার বাদীর ছেলে সানজিদের সাথে একই এলাকার ১নং বিবাদী আনোয়ার হোসেন ওরফে আনার মিয়ার মেয়ে ৮নং বিবাদী সিফা আক্তারের ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়।
তাদের দাম্পত্ত জীবনে সাফা আক্তার নামে ২ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। সংসারে বিভিন্ন বিষয় নিয়ে বাদী ছেলে সানজিদের সাথে তার স্ত্রী সিফা আক্তারের কথা কাটাকাটি হয়। এ ঘটনায় সানজিদের স্ত্রী সিফা আক্তার অভিমান করে তার কন্যা সন্তানকে নিয়ে পিতার বাড়ীতে চলে যায়।
এক পর্যায়ে সিফা আক্তার তার স্বামী সানজিদকে তালাক প্রদান করে। তালাক প্রদানের পর থেকে উল্লেখিত বিবাদীগন বাদী ছেলেকে রাস্তাঘাটে পেয়ে গালিগালাজ সহ খুন-জখমের হুমকি প্রদান করে আসছিল।
এর ধারাবাহিকতা গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাদীর ছেলে বাড়ী থেকে বের হয়ে চা খাওয়ার জন্য বাজুরবাগমোড়েস্থ আল আমিনের চায়ের দোকানে চা খাওয়ার জন্য যাওয়ার পথে সন্ধ্যা অনুমান ৬টা ৩৫ মিনিটে বন্দর থানাধীন বাজুরবাগস্থ রাজা মিয়ার বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর পৌঁছামাত্র বিবাদীগন সহ তাদের সহযোগী অজ্ঞাতনামা বিবাদীরা তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হইয়া বাদীর ছেলের চলার পথ গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ সহ হত্যার উদ্দেশ্যে অতর্কিত মারপিট শুরু করে।
বিলকিস বেগমের হুকুমে মামুন অলিফ দ্বয় আমার ছেলেকে পিছন হইতে জাপটে ধরে এবং আনোয়ার হোসেন ওরফে আনার তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্য বম বেদম ভাবে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে।
মারুফ তার হাতে থাকা চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদীর ছেলের পেটের বাম পাশে ঘাই মেরে কাটা রক্তাক্ত জখম করে। মনির তার হাতে থাকা চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার ছেলের মাথায় কোপ মারিলে আমার ছেলে উক্ত কোপ বাম হাত দিয়ে প্রতিহত করায় উক্ত কোপ আমার ছেলের বাম হাতের তালুতে লাগিয়া গুরুত্বর কাটা রক্তাক্ত জখম হয়।
সাইফুল তার হাতে থাকা বগি দিয়ে বাদীর ছেলের বাম পায়ের হাটুর উপরের অংশে কোপ দিয়ে কাটা রক্তাক্ত জখম হয়। সিফা আক্তার ওরফে সোহাগী তার হাতে থাকা চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে সানজিদের বুকের ডান পাশে পোচ মেরে কাটা রক্তাক্ত জখম করে।
বাদীর ছেলের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীগন আমার ছেলেকে প্রকাশ্যে খুন-জখমের হুমকি প্রদান করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতকে জখমী অবস্থায় উদ্ধার করে মদনপুর আল-বারাকাহ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আহতের অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যহত রয়েছে।