নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে ২৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:০৯, ৭ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে ২৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিবশে অধিদপ্তরের অভিযানে ২৬৩ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রি ও বাজারজাতের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) উপজেলার কাঁচপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আরিফ ইশতিয়াকের নেতৃত্বে জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সমন্বয়ে গঠিত একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া জানান,  অভিযানে কাঁচপুর এলাকার শামীম হোসেন স্টোর থেকে ১৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে ৭ হাজার টাকা এবং মোহাম্মদীয়া প্যাকেজিং থেকে ১০৩ কেজি পলিথিন জব্দ করে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ক ধারা লঙ্ঘনের দায়ে এবং ১৫(৪)(খ) ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

তিরি আরও জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রি, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে নারায়ণগঞ্জে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন