নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ৫ ডাকাত গ্রেপ্তার, লুণ্ঠিত কাভার্ডভ্যান ও কম্বল উদ্ধার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৩০, ৭ জুলাই ২০২৬ | আপডেট: ১৯:৩০, ৭ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে ৫ ডাকাত গ্রেপ্তার, লুণ্ঠিত কাভার্ডভ্যান ও কম্বল উদ্ধার

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে লুণ্ঠিত একটি কাভার্ডভ্যান ও ৬১৪টি কম্বল উদ্ধার করেছে। এ সময় এ ঘটনায় জড়িত ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

‎‎গ্রেপ্তাররা হলেন- আব্দুর রহিম (৪২), মো. ফারুক ওরফে বাবু (৪০), মো. রফিকুল ইসলাম (৪০), আব্দুল গাফফার (৩৭) এবং আব্দুর রহমান (৩০)। মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার কওে পুলিশ।

‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেট ও ফতুল্লা থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ডাকাতির ঘটনায় লুণ্ঠিত একটি কাভার্ডভ্যান ও ৬১৪টি কম্বল উদ্ধার করা হয় এবং ঘটনায় জড়িত পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

‎‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ডাকাতির ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন