নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামিসহ গ্রেপ্তার ৭

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৫৫, ৭ জুলাই ২০২৬

বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামিসহ গ্রেপ্তার ৭

বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৫ পলাতক আসামি ও বিভিন্ন মামলার ২ আসামিসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্ত আসামীরা হলো বন্দর কলাবাগ এলাকার ফিরোজ মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ফয়সাল (২৫) বন্দর উপজেলার বুরুন্দী এলাকার মৃত লুৎফর মিয়ার ২ ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী আওলাদ হোসেন (৫২) ও তার ছোট ভাই  আফজাল (৪৮) একই থানার রামনগর এলাকার আবুল কাশেম মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী কাউসার (২৪) দেউলি চৌরাপাড়া এলাকার মোকাম্মেল হেসেন মিয়ার ছেলে আকাশ (৩৫)।

এ ছাড়াও বন্দর থানার দায়েরকৃত পৃথক মামলার ধৃত আসামীরা হলো  বন্দর থানার কদম রসুল মাঠপাড়া এলাকার কামাল হোসেন মিয়ার ছেলে চুরি মামলার আসামী নাজমুল হাসান শান্ত (২৫) ও একই থানার তাইজুল ইসলামের ছেলে বন্দর থানার ১৫(৪)২৬ নং মামলার আসামভ রাশু ওরফে রাসেদ (২৮)।

গ্রেপ্তারকৃত ৭ জনের মধ্যে ৫ জনকে বিভিন্ন ওয়ারেন্টে ও অপর ধৃত ২ জনকে পৃথক মামলায় মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত সোমবার (৬ জুলাই) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন