নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

১নং ওয়ার্ডে কংস নদী খননের উদ্যোগ গ্রহণ, পরিদর্শনে নাসিক কর্মকর্তা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৩৯, ৭ জুলাই ২০২৬

১নং ওয়ার্ডে কংস নদী খননের উদ্যোগ গ্রহণ, পরিদর্শনে নাসিক কর্মকর্তা

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী খাল ও নদী খনন কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডে অবস্থিত কংস নদী খননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী রেজাউল ইসলাম রাজু।

পরিদর্শনকালে সহকারী প্রকৌশলী রেজাউল ইসলাম রাজু নদী খনন সম্পর্কিত কারিগরি বিষয় এবং প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে বিস্তারিত আলোচনা করেন। কাজের মান বজায় রাখা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে তিনি স্থানীয় পর্যায়ে বিভিন্ন পরামর্শ গ্রহণ করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ অঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান শ্যামল চন্দ্র পাল, ১নং ওয়ার্ডের সাবেক সচিব ও সুপারভাইজার ইব্রাহিম এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। প্রকল্প এলাকা পরিদর্শনের সময় স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন প্রকৌশলী রেজাউল ইসলাম রাজু।

তিনি বলেন, “উন্নয়ন কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয়দের আন্তরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। সকলের এমন সক্রিয় অংশগ্রহণ থাকলে আমরা নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ সফলভাবে শেষ করতে পারব। 

কংস নদী খননের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় নেতৃবৃন্দ বলেন, নদী খননের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। তারা প্রকল্পের কাজ সঠিক সময়ে ও মানসম্মতভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিটি কর্পোরেশনকে সব ধরনের সহযোগিতার পূর্ণ আশ্বাস প্রদান করেন। 

এ সময় উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জুয়েল রানা, ১নং ওয়ার্ড বিএনপি নেতা নাজিম উদ্দিন, বিএনপি নেতা শেখ জামাল, মফিজুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন