নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

ফতুল্লায় জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলীর বাসায় চুরি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:১০, ৭ জুলাই ২০২৬

ফতুল্লায় জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলীর বাসায় চুরি

নারায়ণগঞ্জ জেলা পরিষদের উপ সহকারী প্রকৌশলী রতন চন্দ্র সরকারের বাসায় চুরি হয়েছে।  তিনি ডিসি অফিসের বিপরীত পার্শ্বে সুমনের বাড়ির ৫তলার একটি ফ্ল্যাটে ভাড়ায় বসবাস করেন।

বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি তার ভাড়া  বাসায় তালা মেরে কর্মস্থলে যায়। ঐদিন রাত আনুমানিক সাড়ে টার দিকে মিনিটে অফিস থেকে বাসায় এসে দেখেন তার বাসার দরজার তালা খোলা। 

বাসার ভিতরে প্রবেশ করে দেখতে পায় বাসায় থাকা ৫৫” একটি স্মার্ট টিভি, ওয়ারড্রবে থাকা নগদ দুই লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। পাশের বাড়ির সিসিটিভি ক্যামেরায় দেখতে পান অজ্ঞাত এক ব্যক্তি ঐদিন বিকাল আনুমানিক ৩টা ৪০মিনিটে রতন চন্দ্রের বাসায় চুরির কার্যক্রম ঘটয়ায়। 

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাওয়া চোরকে সনাক্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফতুল্লা থানায় একটি চুরির  অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে জানতে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলমকে ফোন দিলে তিনি বলেন, আমি একটা জরুরি কাজে আছি আপনি অভিযোগের কপিটা আমার হোয়াটসঅ্যাপ এ দিন আমি থানায় গিয়ে  দেখে শুনে এ বিষয়ে বলবো।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন