শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৪২, ৮ জুলাই ২০২৬
বন্দরে হাত বাধা অবস্থায় সৈয়দ হোসেন পিয়াল(২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় নিহতের পিতা আবুল হোসেন বাদী হয়ে মঙ্গলবার (৭ জুলাই) অজ্ঞাত আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন তিনি।
এর আগে গত সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে যে কোন সময়ে বন্দর থানার একরামপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতের পিতা আবুল হোসেন জানান, তার ছেলে রাত ৩টায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে নিজ ঘরে এসে ঘুমিয়ে পড়ে। দিন ভর তার কোন সারা শব্দ না পেয়ে ঘরের পিছনের পকেট জানালা দিয়ে ছেলে ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে হাত বাধা অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এ ব্যপারে লাশ উদ্ধার করতে আসা বন্দর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আরিফ পাঠান জানান, প্রাথমিক ধারনা অনুযায়ী এটি হত্যাকান্ড। যদিও ঘরের দরজা ভিতর থেকে লাগানো ছিল তবে ঘরের পিছন দিকে একটি পকেট জানালা রয়েছে।
সেটি দিয়ে মানুষ অনায়াসে আসা যাওয়া করতে পারে। আর লাশটির হাত বাধা ছিল। আর জানালাটিও খোলা ছিল। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।