শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:৪৩, ৯ জুলাই ২০২৬
আদালতের নির্দেশনা উপেক্ষা করে বিরোধপূর্ন জায়গায় জোর পূর্বক দেয়াল নির্মাণের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে ভূক্তভোগী নারী খুরশিদা বেগম বাদী হয়ে প্রতিপক্ষ মাহমুদুজ্জামান সরকার ও তার স্ত্রী পারভীন আক্তারের বিরুদ্ধে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার কদম রসুল উইলসন রোড এলাকার মৃত নুরুল ইসলামের মেয়ে খুরশিদা বেগমের সাথে একই থানার নবীগঞ্জ কলেজ মাঠপাড়া এলাকার মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে মাহমুদুজ্জামান ও তার স্ত্রী পারভীন আক্তারের সাথে দীর্ঘ দিন ধরে বাড়ী জায়গা নিয়ে বিরোধ চলছিল।
এ ব্যাপারে অভিযোগের বাদিনী বিরোধপূর্ন জায়গায় নিযে উল্লেখিত দম্পতি বিরুদ্ধে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে একটি রিভিশন মামলা দায়ের করে। বর্তমানে মামলাটি আদালতে চলমান রয়েছে। প্রকৃত মালিক পাওয়া না পর্যন্ত সকল কার্যক্রম স্থগিত রাখার আদেশ দেন।
আদালতের চলমান মামলাকে উপেক্ষা করে গত মঙ্গলবার (৭ জুলাই) উল্লেখিত বিবাদীগন জোর পূর্বক ভাবে দেওয়াল নির্মান করছে।
এ ঘটনায় অভিযোগের বাদিনী প্রতিপক্ষ বিবাদীদের দেওয়াল নির্মান কাজে বাধা প্রদান করলে বিবাদীগন ক্ষিপ্ত হয়ে বাদিনীকে বেদম ভাবে মারপিট করে বসত ঘর ভাংচুর করে ৪০ হাজার টাকা ক্ষতিসাধন করে প্রাননাশের হুমকি প্রদান করে। বিবাদের হুমকি দামকি কারনে বাদিনীসহ তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।