নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে অটো গ্যারেজে ডাকাতির ঘটনায় ২ ডাকাত গ্রেপ্তার, ৭০টি ব্যাটারী জব্দ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:০৪, ৯ জুলাই ২০২৬ | আপডেট: ২১:০৪, ৯ জুলাই ২০২৬

বন্দরে অটো গ্যারেজে ডাকাতির ঘটনায় ২ ডাকাত গ্রেপ্তার, ৭০টি ব্যাটারী জব্দ

তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বন্দরে  একটি অটো রিক্সার গ্যারেজে দুর্র্ধষ ডাকাতি ঘটনায় ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ধৃতদের কাছ থেকে  ডাকাতি হওয়া ১০৬টি বিভিন্ন কোম্পানি  ১২ ভোল্টের  ব্যাটারী মধ্যে ৭০টি ব্যাটারী উদ্ধার করতে সক্ষম হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত পৌনে ৩টায় সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি  কান্দাপাড়া এলাকার  শাকিল মিয়ার অটো গ্যারেজ থেকে লুন্ঠিত ব্যাটারী জব্দ করে পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো লক্ষ্মীপুর জেলার সদর থানার পশ্চিম চর মন্ডল এলাকার ইউনুস মিয়ার ছেলে ডাকাত নূর নবী (৩৮) ও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার একই এলাকার ওয়াহেদ আলী ছেলে ডাকাত আঙ্গুর মিয়া (৫০)।

এ ব্যাপারে অটো গ্যারেজ মালিক নিলুফা আক্তার বাদী হয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৯(৭)২৬ ধারা- ৩৯৫/ ৩৯৭/ ৪১২/.পেনাল কোড- ১৮৬০। এর আগে গত বুধবার (১লা জুলাই) ভোর সাড়ে ৪টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড়স্থ সায়েরা গার্ডেন সংলগ্ন মরিয়ম অটো সিএনজি নামীয় অটো রিক্সার গ্যারেজে এ ডাকাতির ঘটনা ঘটে।

ধৃতদের বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করলে ধৃত ডাকাতরা ডাকাতি ঘটনা সত্যতা স্বিকার করে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে  জবানবন্দী প্রদান করে।

মামলার বাদিনী নিলুফা আক্তার  গণমাধ্যমকে জানান, আমি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সুখেরটেক এলাকার বাসিন্দা। আমি পেশায় অটো রিক্সা গ্যারেজ ব্যবসায়ী। নারায়নগঞ্জ জেলার বন্দর উপজেলার  আন্দিরপাড়স্থ  সাহেরা গার্ডেন সংলগ্ন আমার মালিকানাধীন মরিয়ম অটো, সিএনজি নামীয় অটো রিক্সা গ্যারেজে আছে।

আমার উক্ত অটো রিক্সা গ্যারেজে বিভিন্ন লোকজন দৈনিক ভাড়া চুক্তিতে তাদের অটো রিক্সা রাখিয়া চার্জ দেয়। গত বুধবার (১ লা জুলাই) রাতের বেলায় আমার মালিকানাধীন সহ বিভিন্ন মালিকের মোট ৩২ টি অটো রিক্সা, মিশুক ইজিবাইক প্রতিদিনের ন্যায় চার্জে ছিল।

একই তারিখ ভোর সাড়ে ৪টার সময় অজ্ঞাত নামা ৮/৯ জন ডাকাত দল উল্লেখিত অটো গ্যারেজে মেইন গেইট খোলা পেয়ে ভিতরে প্রবেশ করে গ্যারেজ ম্যানেজার ফয়সাল (৩২) ও অটো রিক্সার মালিক সাইদুল ও আব্দুল হক আদুকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি  দেখিয়ে রশি ও কাপড় দিয়ে হাতপা ও মুখ বেঁধে আটক রেখে গ্যারেজের ক্যাশ বাক্সে  রক্ষিত নগদ ২২ হাজার টাকা, গ্যারেজে থাকা ১টি সিসিটিভি হার্ডডিক্স যার মূল্য ৩ হাজার টাকা, ১টি স্মার্ট ফোন যার মূল্য ১২ হাজার টাকা, ১টি বাটন মোবাইল সেট যার মূল্য ১ হাজার ২০০ টাকা ও গ্যারেজে থাকা  অটো রিক্সা, মিশুক, ইজিবাইক হইতে বিভিন্ন কোম্পানী বিভিন্ন রংএর ১২ ভোল্টের ১০৬টি ব্যাটারী যার মূল্য ১০ লাখ ৬০ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়।

এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন গনমাধ্যমকে জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার মাধ্যমে ও১৭০ টি সিসিটিভি  ফুটেজ যাচাই বাছাইয়ের পর  থানার  পরিদর্শক ইয়াসিন আরাফাতসহ সঙ্গী ফোর্স সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি কান্দাপাড়াস্থ শাকিল মিয়ার অটো গ্যারেজে অভিযান চালিয়ে ২ ডাকাতকে গ্রেপ্তারসহ বিভিন্ন ব্রান্ডের ৭০টি ১২ ভোল্টের ব্যাটারী জব্দ করতে সক্ষম হয়।  

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন