নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:২২, ১০ জুলাই ২০২৬

রূপগঞ্জে মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

রূপগঞ্জে হাউলীপাড়া এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকালে স্থানীয়দের উদ্যোগে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে 

 এ কর্মসূচির আয়োজন করা হয়। হাউলীপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। এতে সমাজের মুসল্লি, যুবক, প্রবীণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিলটি হাউলীপাড়া গ্রামের প্রধান সড়ক ও বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে পুনরায় মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

এ সময় অংশগ্রহণকারীরা মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং সামাজিকভাবে এসব অপরাধ প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মাদকবিরোধী কমিটির সভাপতি মো. মনির হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও রূপগঞ্জের মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নির্দেশনায় সারা দেশে মাদকবিরোধী অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় হাউলীপাড়া গ্রামবাসী মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আমাদের লক্ষ্য একটি মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তোলা।

বক্তারা বলেন, মাদক ও জুয়া শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। এ ধরনের সামাজিক ব্যাধি নির্মূলে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে। ভবিষ্যতেও হাউলীপাড়া সমাজবাসী মাদক ও জুয়ার বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি, গণসচেতনতা সভা এবং সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন। তাদের প্রত্যাশা, জনগণ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এলাকাকে সম্পূর্ণ মাদক ও জুয়ামুক্ত করা সম্ভব হবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন