শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:৫৯, ১১ জুলাই ২০২৬
সোনারগাঁয় মাদক স্পটে অভিযান চালিয়ে ঝোপের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব-১১। শনিবার (১১ জুলাই) মধ্যরাতে র্যাব-১১ এর সিপিএসসি কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল বড় চেঙ্গাইন এলাকায় মাদক বিক্রির একটি স্পটে অভিযান পরিচালনা করে।
এ সময় কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে একটি ঝোপের ভেতর থেকে ওই বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ র্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র ও মাদকের বিরুদ্ধে র্যাব-১১ এর ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”