নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

এমপি আজাদের উদ্যোগ আড়াইহাজারের মসজিদগুলোতে ১ কোটি ৬৫ লাখ টাকার সহায়তা

পজেটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০৮:৫৪, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ০৮:৫৫, ১২ জুলাই ২০২৬

এমপি আজাদের উদ্যোগ আড়াইহাজারের মসজিদগুলোতে ১ কোটি ৬৫ লাখ টাকার সহায়তা

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের উদ্যোগে উপজেলার ১৬৫টি মসজিদের জন্য ১ কোটি ৬৫ লাখ টাকা সরকারি অনুদান বরাদ্দ দেওয়া হয়েছে।

সংস্কার কাজ, ছাদ নির্মাণ, অজুখানা ও টয়লেট নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে দীর্ঘদিন ধরে অর্থ সংকটে থাকা মসজিদগুলোর জন্য এ বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জানা গেছে, আড়াইহাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৬৫টি মসজিদে পর্যায়ক্রমে এ অনুদানের অর্থ দেওয়া হবে। এই অর্থের মাধ্যমে অনেক মসজিদের অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করার সুযোগ তৈরি হবে।

এতে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। 

সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেন, মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয় বরং সমাজে নৈতিক শিক্ষা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার গুরুত্বপূর্ণ কেন্দ্র। 

ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। আড়াইহাজারের মসজিদগুলোর উন্নয়নে তিনি সবসময় সহযোগিতার পাশে থাকবেন বলেও জানান। 

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে এমপি নজরুল ইসলাম আজাদ সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। মসজিদগুলোর উন্নয়নে এই সরকারি অনুদানকে তারা সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন। 

তাদের মতে, এ অর্থ বরাদ্দের ফলে উপজেলার বিভিন্ন মসজিদের প্রয়োজনীয় সংস্কার ও নির্মাণ কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে। 

একই সঙ্গে ধর্মীয় কার্যক্রম পরিচালনার পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন