নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

আসন্ন রথযাত্রা উৎসব উদযাপন উপলক্ষ্যে

নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৫৫, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ১৮:৫৬, ১২ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়

আসন্ন রথযাত্রা উৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জের সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

রোববার (১২ জুলাই ) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, রথযাত্রা উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সর্বাত্মক সহযোগিতা করবেন। তিনি জেলা পরিষদের পক্ষ থেকেও প্রয়োজনীয় আর্থিক ও লজিস্টিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।

সভায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ বলেন, অতীতেও তাদের বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে বিএনপির নেতাকর্মীরা সহযোগিতা করেছেন। এ কারণে নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বজায় রয়েছে। তারা অধ্যাপক মামুন মাহমুদের আন্তরিকতা ও সহযোগিতার প্রশংসা করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের রথযাত্রাও শান্তিপূর্ণ ও নিরাপদভাবে অনুষ্ঠিত হবে বলে তারা আশাবাদী।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সহ-সভাপতি তিলোত্তমা দাস ও প্রদীপ সরকার, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশিল দাস, সোনারগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রিপন শীল ও সাধারণ সম্পাদক সুমিত রায়, আড়াইহাজার উপজেলা সভাপতি সাংবাদিক হারাধন দে, ফতুল্লা শাখার সভাপতি প্রদীপ মণ্ডল, বন্দর উপজেলা সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি শিশির ঘোষ অমর, জেলা প্রচার সম্পাদক তপন সাধু, মহানগর সাংগঠনিক সম্পাদক কৃষ্ণা আচার্যসহ বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন