শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:৩৩, ১২ জুলাই ২০২৬
রূপগঞ্জে লুটে নেওয়া ৪৪ বস্তা চিনি ও ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকসহ ৩ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ডাকাতদলের সদস্যরা হলেন- ঢাকা জেলার কদমতলী এলাকার আবুল হাশেমের ছেলে সুমন, নরসিংদী জেলার রায়পুরা থানার মৃত শহিদুল ইসলামের ছেলে ওমর ফারুক ও পটুয়াখালী জেলার ধুমকি থানার মৃত মান্নান মিয়ার ছেলে শহীদ মীর।
রোববার (১২ জুলাই ) বিকেলে তাদের নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়। এর আগে শনিবার ( ১১ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে তিন ডাকাত সহ মালামাল উদ্ধার করা হয়।
এ বিষয়ে রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রুপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএইচএম সালাউদ্দিন জানান, বিগত ২ জুলাই রুপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এশিয়ান হাইওয়ে সড়ক থেকে ডিবি পুলিশ পরিচয়ে ৩২০বস্তা চিনি বোঝাই ট্রাক ডাকতি করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।
পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে ৪৪বস্তা চিনি ও ডাকাতের কাজের ব্যবহৃত হওয়া একটি ট্রাকসহ ডাকাত দলের ওই ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।