শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:৫৯, ২৫ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২০:০০, ২৫ জানুয়ারি ২০২৬
বিএনপির চেয়ারপার্সন সাবেক তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আড়াইহাজার প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের দোয়া মাহফিল ও গরীব অসহায় এবং দুঃস্থ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) সকাল দশটা থেকে বিকেলে চারটা পর্যন্ত আড়াইহাজার উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়াম মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়ে আড়াইহাজার প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের আওতাধীন ১৮টি প্রতিষ্ঠানের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
আড়াইহাজার প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান হাবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলী আকবরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ, প্রধান বক্তা বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. মুজিবুর রহমান, বিশেষ বক্তা বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব,উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবক খন্দকার নাইমা নুসরাত জিনিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ ফারুকুল ইসলাম ফারুক, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা প্রফেসর বুলবুল আহমেদ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখা কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, সদর- বন্দর সভাপতি নাসির হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক মমিন আলী, সাংগঠনিক সম্পাদক বাবু সারোয়ার, সিনিয়র সদস্য আলিনুর শরীফ শামীম,সিনিয়র সদস্য শংকর চন্দ্র সেন, সদস্য রাকিবুল ইসলাম, ফতুল্লা- সিদ্ধিরগঞ্জ কমিটির সেক্রেটারি এম এম হাসান প্রমুখ।