শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:০০, ১৩ জুলাই ২০২৬
বন্দরে চালক কর্তৃক অটোরিক্সা চুরি ঘটনার ১০ দিন পর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এ ঘটনায় অটোরিক্সা মালিক সাঈদ আহাম্মেদ রনী বাদী হয়ে সোমবার (১৩ জুলাই) দুপুরে অটোচালক অহিদুলকে আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।
এর আগে গত শুক্রবার (৩ জুলাই) বেলা ১২টায় বন্দর উপজেলার ফরাজিকান্দা অটোগ্যারেজে থেকে এ চুরি ঘটনা ঘটে।
জানা গেছে, বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে সাঈদ আহাম্মেদ রনী দীর্ঘ দিন ধরে অটোরিক্সা ব্যবসা করে আসছিল। এ সুবাদে লালমনিরহাট জেলার সদর থানার বেলাবাড়ী এলাকার অহিদুল মিয়া দীর্ঘ ৯ মাস ধরে সাঈদ আহাম্মেদ রনী মালিকানাধীন অটোরিক্সা ভাড়া চালিয়ে আসছিল।
প্রতিদিনের ন্যায় গত শুক্রবার (৩ জুলাই) দুপুর ১২টায় সাঈদ আহাম্মেদ রনী অটোরিক্সার গ্যারেজ থেকে অটোরিক্সা নিয়ে বের হয়ে ১০ দিন অতিবাহিত হলেও অটোগ্যারেজে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করে অটোরিক্সার কোন হদিস না পেয়ে এ ব্যাপারে অটোরিক্সা মালিক বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।