শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:২২, ১৩ জুলাই ২০২৬
রূপগঞ্জে মায়ের সাথে অভিমান করে নিখোঁজ হওয়ার পাঁচ দিনেও সন্ধান মেলেনি সাইবা (১৬) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর।এই ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে নানা জল্পনা-কল্পনা।
সোমবার (১৩ জুলাই) বিকেলে সাইবাকে খুঁজতে সাংবাদিকদের শরণাপন্ন হন তার বড় বোন সাদিয়া আক্তার। এর আগে গত( ৯ জুলাই) দুপুরে মায়ের সাথে অভিমান করে নিজ বাড়ি থেকে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। সাইবা আক্তার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন দক্ষিণ বাজার সংলগ্ন এলাকার মৃত মোশাররফ হোসেনের মেয়ে। সে একজন বুদ্ধি প্রতিবন্ধী।
নিখোঁজের পরিবার সূত্রে জানা যায়, গত ৯ জুলাই দুপুরে মধ্যাহ্ন ভোজের সময় বার বার থালার ভাত ফেলে দিয়ে ফেড় ভাত নিচ্ছিলেন সাইবা। তার মা ভাত নষ্ট করতে নিষেধ করলেও বার বার তাই করছিলেন তিনি।রাগ করে তার মা বকুনি দিলে অভিমান করে বেড়িয়ে যায় সাইবা।
তারপর থেকে তাকে আর কোথাও খুঁজ পাওয়া যাচ্ছে না। পরে সম্ভাব্য বিভিন্ন স্থানে আত্মীয়স্বজন ও পরিচিতদের কাছে খোঁজ নেওয়া হলেও তার কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে গত রোববার(১২জুলাই ) ছাইবার বড় বোন সাদিয়া আক্তার রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি হওয়ার পর পুলিশও কিশোরীকে উদ্ধারে অনুসন্ধান শুরু করেছে।
এদিকে নিখোঁজের পাঁচ দিন অতিবাহিত হলেও ছাইবার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। তারা দ্রুত তাকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সবার সহযোগিতা কামনা করেছেন।
বড় বোন সাদিয়া বলেন, আমার ছোট বোন সাইবা আক্তার অন্য আর দশটা মেয়ের মত নয়। সে বুদ্ধি প্রতিবন্ধী। তবে ভীষণ অভিমানী। মায়ের বকুনি খেয়ে অভিমান করে সে বেড়িয়ে যায়। তাকে না পেয়ে আমরা খুবই দুশ্চিন্তার মাঝে রয়েছি। তাকে ফিরে পেতে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করছি।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার আর প্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, কিশোরী নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। আমরা বিভিন্নভাবে তার সন্ধান করার চেষ্টা করছি। তাকে উদ্ধারে পুলিশ কাজ করছে।